মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় মোটরসাইকেল খাদে পড়ে এক যুবক নিহত দু' যুবক আহত

নওগাঁয় মোটরসাইকেল খাদে পড়ে এক যুবক নিহত দু' যুবক আহত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ


নওগাঁয় মোটরসাইকেল খাদে পড়ে মানিক কুমার (২০) নামে একজন যুবক নিহত হয়েছেন। একই দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আরো দু' জন আহত হয়েছেন।

এসড়ক দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮টারদিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার গোনা খানপাড়া এলাকায়।

নিহত মানিক কুমার আত্রাই উপজেলার সুবর্নকুন্ড গ্রামের লঘুনাথ চন্দ্রের ছেলে। আর আহত শীবেন হালদার (২৩) একই উপজেলার ভবানীপুর গ্রামের শিখিল হালদারের ছেলে ও গুপি (১৯) সুবর্নকুন্ড গ্রামের খোকার ছেলে।

নিহত ও আহতের সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, একটি মোটরসাইকেলে মদ্যপ অবস্থায় ৩ জন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক দিয়ে আত্রাইয়ের দিকে যাচ্ছিল। এমতবাস্থায় আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার গোনা খানপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী মানিক, শীবেন ও গুপি গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানের তাদের অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে রেফার্ট করা হয়। সেখানেও তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকের কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টারদিকে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন। আর আহত শীবেন ও গুপি রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

খুঁজুন