রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর নওগাঁয় মুক্ত আকাশে উড়াল দিলো ৬টি বালি হাঁস

নওগাঁয় মুক্ত আকাশে উড়াল দিলো ৬টি বালি হাঁস

নওগাঁয় মুক্ত আকাশে ডানা মেলে উড়াল দিল ৬ টি অতিথি পাখি বালি হাঁস নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামের তৎপরতায় এই পাখিগুলো নিজের বাসায় ফেরার সুযোগ পেলো। ইতি মধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন সামাজিক ও জনকল্যাণকর কর্মকান্ড সম্পন্ন করে প্রশংসা কুড়াচ্ছেন। বিশেষ করে উপজেলার বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে চালানো যৌথ বাহিনীর অভিযান জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এমন কর্মকান্ডের কারণে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষরা ব্যাপক ভাবে উপকৃত হবেন এবং অন্যরা সকর্ত ও সচেতন হবে বলে মনে করেন এই কর্মকর্তা।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম জানান কেউ কি কারো বাসায় আসা অতিথিদের হত্যা করে? রান্না করে খেয়ে ফেলে? তাহলে আমাদের এলাকায় আসা হরেক রকমের অতিথি পাখি কেন অবৈধ ভাবে আটক করা হবে এবং রান্না করে খাওয়া হবে? বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী অতিথি বা পরিযায়ী পাখি ধরা, হত্যা বা শিকার করা, ক্রয়-বিক্রয়, পরিবহন, সংরক্ষণ, ভক্ষণ দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্য করলে অনধিক এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তিনি আরো জানান বুধবার সকালে অতিথি পাখি বিক্রয়ের উদ্দেশ্যে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের নজরুলের বাড়িতে কয়েকটি অতিথি পাখি আটক রাখা হয়েছে।

 পাখিগুলো বিক্রয়ের উদ্দেশ্য একজনের সাথে দরদাম চলছে মর্মে তথ্য পেয়ে সেখানে গিয়ে ছয়টি বালি হাঁস উদ্ধার করা হয়। পরে সেগুলো নিতপুর পূর্ণভবা নদীর তীরে আবু মুক্ত করা হয়েছে। এই বিষয়ে একটি মামলা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে। এমন অপরাধ পুনরায় কেউ করলে কারাদণ্ড দেয়া হবে। আগামীতেও এই ধরণের কর্মকান্ড অব্যাহত রাখার কথা জানান এই কর্মকর্তা।

খুঁজুন