মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে নাতির

নওগাঁয় নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে নাতির

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এস এম ইমরুল কায়েস ওরফে মিনান (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নওগাঁর মান্দা উপজেলার শিয়াটা গ্রামে।  শিশু এস এম ইমরুল কায়েস ওরফে

মিনান পার্শ্ববর্তী চকবালু গ্রামের দলিল লেখক এস এম আল এমরান এর প্রথম ছেলে এবং দাসপাড়া সিনিয়র মাদ্রাসার ২য় শ্রেণীতে পড়ুয়া ছাত্র। স্থানীয়রা জানান, নিহত মিনান গত শুক্রবার তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসেন এবং শনিবার সকালে তার নানার বাড়ির পাশে জনৈক ইমান হাজী নামে এক ব্যক্তির পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ ধরার সময় অন্যান্যদের সাথে সেও পুকুরের পানিতে নামে। এক পর্যায়ে সবার অগোচরে পানির নিচে তলিয়ে যায়। পরবর্তীতে জাল দিয়ে অনেক খোঁজা খুঁজির পর তার মৃতদেহ পানির নিচে পাওয়া যায়।

জানতে চাইলে মান্দা থানার অফিসার ইনচার্জ মুনছুর রহমান বলেন, এবিষয়ে থানায় কেই কোন অভিযোগ করেনি এমনকি আমাকে কেউ কিছু জানান নি। এশিশু মৃত্যুর ঘটনায় পরিবার, স্বজনসহ এলাকার লোকজনের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

খুঁজুন