মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় নিখোঁজের ৯ ঘন্টা পর এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

নওগাঁয় নিখোঁজের ৯ ঘন্টা পর এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ 


নওগাঁয় ইউক্যালিপটার্স বাগানের ভিতর থেকে নিখোঁজের ৯ ঘন্টা পর মনসুর আলী (৩৭) নামের এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ। নিহত মুনসুর আলী নওগাঁর মান্দা উপজেলার গোয়ালমান্দা ফকিরপাড়া গ্রামের বদের আলীর ছেলে। 

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৯ টারদিকে জাহাঙ্গীর নামের এক ব্যাক্তি তাকে গল্প করার জন্য ডেকে নিয়ে গেলে সে আর বাড়ি ফিরে আসেনি। সারা রাত খোঁজাখুজি করেও তার কোন সন্ধান মেলেনি। সকালে স্থানীয় কৃষকেরা জমিতে ধান কাটতে গিয়ে নিহতের বাড়ি থেকে প্রায় ৪শ' গজ দূরের মাঠের মধ্যে জনৈক ইন্তাজ আলীর ইউক্যালিপটাস বাগানে তার মৃতদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে নিহত মুনছুরের বাড়িতে ও থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল রির্পোট অন্তে ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করেন।

সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট আসার পর মৃত্যুর কারন জানাযাবে বলেও জানান ওসি।এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

খুঁজুন