মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় পানি নিষ্কাশন পথ বন্ধ আম বাগানের ব্যাপক ক্ষতির সম্ভাবনা

নওগাঁয় পানি নিষ্কাশন পথ বন্ধ আম বাগানের ব্যাপক ক্ষতির সম্ভাবনা

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁর সাপাহার উপজেলা সদরের অদূরে পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় প্রায় ১০০ বিঘা জমিতে থাকা আম বাগানের ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। 

আমের বানিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত নওগাঁর এ উপজেলার মেইন রাস্তার পাশে সরকারি জায়গা দখল ও মাঠের পানি নিষ্কাশনের নালা গুলো ভরাট করে সেখানে আমের আড়ত ঘর নির্মান করার ফলে চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে মাঠের আম বাগানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সাপাহার সদর থেকে প্রায় ১ কিলোমিটার পশ্চিমে সাপাহার খন্জনপুর পাকা সড়কের উত্তর পাশে মহিলা হাফেজিয়া মাদরাসার পিছনের মাঠ জুড়ে প্রায় শত বিঘা জমির আম বাগানে বৃষ্টির পানিতে তলিয়ে আছে। উত্তরে ফুটকইল, খেড়ুন্দা, কুচিন্দা গ্রামের পানি যুগযুগ ধরে এক মাত্র এ মাঠ দিয়ে নিস্কাশন হতো। চলতি বছর এ সড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের  সরকারী জায়গাঁ ভরাট করে পানি নিষ্কাশনের নালাও বন্ধ করে প্রায় ২০/২৫ টি আমের আড়ত নির্মান করেছে। যে কারনে মাঠের পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। উল্লেখিত সমস্যা সমাধানে জরুরী হস্তক্ষেপ কামনা করে সাপাহার  উপজেলার ইসলামপুর গ্রামের  বাসিন্দা মোঃ হাবিবুর রহমান ভুক্তভোগী আম বাগান মালিকদের পক্ষে  সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে আবেদন করেছেন। তিনি আবেদনে উল্লেখ করেন, খন্জনপুর রোডের মহিলা মাদ্রাসার পাশ দিয়ে মেইন রাস্তা সংলগ্ন একটি সরকারি নালা ছিল। যা দিয়ে যুগযুগ ধরে বর্ষাকালে মাঠের

পানি নিষ্কাশন হতো। কিন্তু সিএন্ডবির (সড়ক বিভাগ) এর জায়গা ভরাট করে আড়ত ঘর নির্মাণ করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ  হয়ে গেছে। এতে ঐ মাঠের প্রায় ১০০ বিঘা জমির আম গাছ বর্ষার পানিতে প্লাবিত হয়ে আছে। ফলে চলতি মৌসুমে আম বাগান মালিককগণ বাগানের পরিচর্যা করতে পারছেনা। এলাকাবাসী তদন্ত সাপেক্ষে সড়কের পাশের নালা দখল মুক্ত করে পুনরায় পানি নিষ্কাশন ব্যবস্থা চালু করতে সংশ্লিষ্ট প্রশাসন তথা সড়ক বিভাগের জরুরী আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

খুঁজুন