মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় পাথর ও বালুবাহী দুটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত

নওগাঁয় পাথর ও বালুবাহী দুটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁ টু রাজশাহী মহাসড়কের নওগাঁর মান্দা উপজেলার চদ্দমাইল নামক স্থানে বালুবাহী ও পাথরবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শ্রাবন মোল্লা (২০) নামে একজন নিহত হয়েছেন। এসড়ক দূর্ঘটনাটি ঘটে শনিবার ২৬ জুলাই সকাল ৯ টারদিকে। নিহত যুবক শ্রাবন মোল্লা রাজশাহীর পবা উপজেলার রিপন মোল্লার ছেলে এবং সে ট্রাক চালকের সহকারী ছিলেন। স্থানিয়রা জানান, শনিবার সকালে নওগাঁ টু রাজশাহী মহাসড়কের চদ্দমাইল নামক স্থানে সড়কের পাশে বালুবাহী একটি ট্রাক দ্বাড়িয়ে রেখে ট্রাকের চালক ও তার সহকারী পাশের ফিলিং স্টেসনের ওয়াশ রুমে গেলে এসময় পাথরবাহী একটি ট্রাক ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাককে ধাক্কা দেয় এতে বালুবাহী ট্রাক সড়ক থেকে নিচে পড়ে উল্টে যায়। এদূর্ঘটনায় পাথরবাহী ট্রাক চালকের সহকারী শ্রাবন মোল্লা দূর্ঘটনাস্থলেই নিহত হয় এবং চালক আহত হয়। আহত চালককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠানো হয়। এক জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর রহমান জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে  সাথে সাথে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দূর্ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনি পক্রিয়া চলমান রয়েছে।

খুঁজুন