বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?
দেশের খবর নওগাঁয় প্রবাসীর স্ত্রীকে ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় যুবক আটক

নওগাঁয় প্রবাসীর স্ত্রীকে ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় যুবক আটক

নওগাঁয় অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ব্লাকমেইল করার অপরাধে পর্নোগ্রাফি মামলায় আশরাফুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের চৌকস অভিযানিক টিম। সোমবার ভোরে নওগাঁ শহরের বরুনকান্দি এলাকা থেকে তাকে করা হয়। 

আটককৃত আশরাফুল ইসলাম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার চক গোবিন্দপুর গ্রামের রহমত আলীর ছেলে। 
র‍্যাব কাম্প জানানো হয়, ভুক্তভোগী গৃহবধূ বগুড়া জেলার আদমদীঘি থানার বাসিন্দা। স্বামী সিংগাপুর প্রবাসি। স্বামী প্রতিমাসে স্ত্রীর কাছে মোবাইলে বিকাশ এর মাধ্যমে ৮০-৯৫ হাজার টাকা পাঠাতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ৬ মাস আগে আশরাফুল ইসলামের সাথে ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে ভুক্তভোগী গৃহবধূর পরিচয় হয়। আশরাফুল এর সাথে মেসেঞ্জারে তিনি অডিও কলে কথা বলতেন। এক পর্যায়ে গৃহবধূকে ভিডিও কলে কথা বলতে অনুরোধ করে। 

এরপর থেকে তারা ভিডিও কলে কথা বলতেন। কথা বলার এক পর্যায়ে গৃহবধুর অশ্লীল ছবি স্কীনসর্ট নিয়ে পরবর্তীতে গৃহবধূকে খোলামেলা পোশাকে কথা বলতে বাধ্য করে। এছাড়াও অশ্লীল ভিডিও ও ছবি ভিকটিমকে দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনেরও কুপ্রস্তাব দেয়। গৃহবধু কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অশ্লীল ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয়ভীতি ও হুমকি দেয়া হয়। অশ্লীল ভিডিও ছবি ফোন থেকে ডিলিট করে দেয়ার শর্তে আশরাফুলকে টাকা দিতে থাকে। কিন্তু অশ্লীল ভিডিও ও ছবি প্রদর্শনের ভয়ভীতি দেখিয়ে গত ৬ মাসে বিভিন্ন সময়ে ৩ লাখ ৯৫ হাজার টাকা নেয় আশরাফুল। এক পর্যায়ে গৃহবধূর টাকা শেষ হয়ে গেলে টাকা দিতে পারবোনা বলে জানায়। 

এতে আশরাফুল ক্ষিপ্ত হয়ে গৃহবধূকে টাকার চাপ দিতে থাকে এবং অশ্লীল ভিডিও ও ছবি তার আত্মীয় স্বজন ও স্বামীকে দিবে বলে হুমকি দেয়। এরপরও টাকা দিতে ব্যর্থ হওয়ায় আশরাফুল অশ্লীল ভিডিও ও ছবি তার স্বামীর ইমো নাম্বারে পাঠিয়ে দেয় এবং সংসারে অশান্তি সৃষ্টি করে। এ ঘটনায় গৃহবধূ গত রবিবার নওগাঁ সদর মডেল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৫ অভিযান পরিচালনা করে সোমবার ভোরে নওগাঁ শহরের বরুনকান্দি এলাকা থেকে তাকে আটক করে। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, গ্রেফতারকৃত আসামী আশরাফুল ইসলামকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

খুঁজুন