মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় প্রতিবন্ধী দিবসে হুইল চেয়ার বিতরণ

নওগাঁয় প্রতিবন্ধী দিবসে হুইল চেয়ার বিতরণ

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ 


নওগাঁয় ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। 

এসময় ২৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়।

শনিবার সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনাসভা, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও হুইল চেয়ার বিতরন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।


আলোচনা সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, সদর উপজেলা চেয়ারম‍্যান রফিকুল ইসলাম, নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ‍্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, বেসরকারী উন্নয়ন সংস্থা রানী'র প্রধান নির্বাহী ফজলুল হক খান এবং পোরশা মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ‍্যালয়ের পরিচালক মওদুদুর রহমান সহ অন্যান্যরা। পরে ২৪ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও পুরস্কার বিতরন করা হয়। 

খুঁজুন