মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু সহ এক নারীর মৃতদেহ উদ্ধার

নওগাঁয় পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু সহ এক নারীর মৃতদেহ উদ্ধার

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ


নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে শিহাব হোসেন নামে মাত্র ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২৪ নভেম্বর মান্দা উপজেলার হাজী গোবিন্দপুর গ্রামে এশিশু মৃত্যুর ঘটনাটি ঘটে। অপরদিকে সন্ধ্যা রানী (৪৬) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন মান্দা থানা পুলিশ।

শিশু শিহাবের বাবা লিটন হোসেন জানান, ছেলে শিহাব বাড়ির উঠানে খেলা করার সময় সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে সকাল ১০টার দিকে পুুকুরের পানিতে তার মৃতদেহ ভেসে ওঠে।

অপরদিকে মান্দা উপজেলার বারিল্যা গ্রামের হীরেন চন্দ্র প্রামাণিকের স্ত্রী সন্ধ্যা রানীর মৃতদেহ বুধবার দিনগত রাতে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ। নিহতের পরিবারের দাবি পারিবারিক বিরোধের জের ধরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশু শিহাবের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া রাতে উদ্ধারকৃত নারীর মৃতদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খুঁজুন