বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?
দেশের খবর নওগাঁয় শিক্ষকদের কর্মবিরতি পালন

নওগাঁয় শিক্ষকদের কর্মবিরতি পালন

শিক্ষকদের দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে পরীক্ষা বন্ধের মতো কঠোর আন্দোলনে নেমেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কেন্দ্রীয় নির্দেশনায় সহকারী শিক্ষক পদটি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ভুক্ত করাসহ ৪ দফা দাবিতে সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা। শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কর্তৃপক্ষকে শিক্ষকদের দাবি দ্রুত মেনে নিতে আহ্বান জানান শিক্ষার্থী ও অভিভাবকরা।

শিক্ষকদের ৪ দফা দাবি গুলো হলো, সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক‍্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর গেজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া এবং ২০১৫ খ্রিষ্টাব্দের আগের মতো সহকারী শিক্ষকদের ২ থেকে ৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ করা। নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমাস চৌধুরী, কেডি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসমত আলীসহ অন্যান্য শিক্ষকরা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের দীর্ঘদিনের অধিকার ও বঞ্চনার প্রেক্ষিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রিপদ ৯ম গ্রেড করার দাবি জানিয়ে আসছি আমরা।

 আমাদের অধিকার আদায়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে ৪ দফা দাবি জানানো হয়েছে। কিন্তু সরকারের তরফে এখনো কোনো ইতিবাচক সাড়া আমরা পাইনি। তাই দাবি আদায়ে সোমবার থেকে আমরা কর্মবিরতি শুরু করেছি। সরকার আমাদের দাবি গুলো দ্রুত বাস্তবায়ন করলে আমরা পরবর্তীতে ছুটির দিনে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের এ ক্ষতি পুষিয়ে দিবো। নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক সাইফুল ইসলাম, দশম শ্রেণির শিক্ষার্থী ফিহা, নওগাঁ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সিয়ামসহ অন্যরা বলেন, শিক্ষকদের এ দাবি অত্যন্ত যৌক্তিক। শিক্ষকরা যদি খুশি মনে থাকে তাহলে আমাদের পাঠদানে মনোযোগী হবেন। তাই আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে ক্লাসে ফেরার ব্যবস্থা করে দিবেন।

খুঁজুন