বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?
দেশের খবর নওগাঁয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন

নওগাঁয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন

নওগাঁ সরকারি কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১২ টায় কলেজ ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মিজান বলেন, নওগাঁ সরকারি কলেজে একাদশ শ্রেণির ভর্তি ফি ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত শিক্ষার্থী ও আন্দোলন কারীদের সাথে তামাশার শামিল। 

অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে। ছাত্রদলের নেতা জুনায়েদের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের শাস্তি নিশ্চিত করে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত পরিবেশ পরিষদ কার্যকর করতে হবে এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।

খুঁজুন