মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, মা- বাবা -বোন গুরুতর আহত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, মা- বাবা -বোন গুরুতর আহত

 শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ


নওগাঁয় ট্রাক ও মটরসাইকেল সংঘর্ষে জান্নাতুল ফেরদৌস (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এদূর্ঘটনায় নিহত জান্নাতুল ফেরদৌস এর মা  মোসাঃ শান্তনা আক্তার (৩১) ও তার বাবা আবু সাইম সরকার (৩৮) ও ছোট বোন মোসাঃ লামিয়া জান্নাত (৫) মারান্তক আহত হয়েছেন।  আবু সাইম সরকার নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর গ্রামের আব্দুল হামিদ সরকারের ছেলে।  

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ১৮ নভেম্বর আবু সাইম সরকার তার স্ত্রী ও কন্যা শিশুকে নিয়ে একটি মোটরসাইকেল যোগে শশুর বাড়ী পত্নীতলা উপজেলার আমন্ত গ্রামে যাওয়ার পথে

পত্নীতলা উপজেলার  নজিপুর-সাপাহার  আঞ্চলিক সড়কের আত্রাই নদীর সেতুর উপর পৌছালে এসময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে বিকাল ৫ টার দিকে  মটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটলে মোটরসাইকেল আরোহীরা সবাই ছিটকে পরে। স্থানীয়রা তাদের ৪ জন কে  উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশু  জান্নাতুল ফেরদৌস(১১) কে মৃত ঘোষনা করেন। এবং অপর ৩ জনের মধ্যে  সাইম ও শান্তনার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের কে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। 

সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ওসি সেলিম রেজা বলেন

এক কন্যা  শিশু মারা গেছে এবং ৩ জন আহত হয়েছে তারা ৪ জনই একই মটরসাইকেলে ছিল।

খুঁজুন