রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৪১ বছরে পদার্পণ রাজবাড়ীতে বিভিন্ন দপ্তরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সভা অনুষ্ঠিত আদাবরে যাত্রা শুরু করল DPRC-এর নতুন শাখা প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ টোল আদায়ে অনিয়ম : শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর জয়পুরহাটে পাচারকালে সরকারি সার জব্দ, ডিলার পলাতক নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত হুথিরা রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থিতা প্রত্যাহার বাসিলেতের
দেশের খবর নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

জেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান নিহত হয়েছেন। এ সময় তার সাত বছরের শিশু কন্যা গুরুতর আহত হয়েছে।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাপানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. রাশেদুজ্জামান নওগাঁ সড়ক বিভাগের মহাদেবপুর-পত্নীতলা সাব-ডিভিশন অফিসে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে স্ত্রী ও মেয়েকে নিয়ে নওগাঁ শহর থেকে সিএনজিচালিত অটোরিকশা করে মহাদেবপুরে যাচ্ছিলেন রাশেদুজ্জামান। 

এসময় হাপানিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই উপ-সহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান মারা যান। দুর্ঘটনায় তার সাত বছরের শিশু মেয়ে রুমাইসা জামান গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নওগাঁ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বাসসকে বলেন, রাশেদুজ্জামান আমার একজন দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন।

তার এভাবে চলে যাওয়া অত্যন্ত কষ্টদায়ক। তার স্ত্রী সুস্থ আছেন, তবে তার ছোট মেয়ে রুমাইসা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বাসসকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। 

এ ঘটনায় দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক, ট্রাকের চালককে শনাক্ত করতে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

খুঁজুন