রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর নওগাঁয় স্থানিয়দের তোপের মুখে নিয়োগ পরিক্ষা স্থগিত

নওগাঁয় স্থানিয়দের তোপের মুখে নিয়োগ পরিক্ষা স্থগিত

স্থানীয়দের তোপের মুখে নওগাঁর মহাদেবপুরের উত্তরগ্রাম হাটখোলা দাখিল মাদ্রসায় আয়া পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে। এর আগে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির স্ত্রীকে আয়া পদে নিয়োগ দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রামবাসীরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিয়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিতের আবেদন জানান। এরপর শনিবার নিয়োগ বোর্ড গঠনের প্রস্তুতি নিলে স্থানীয়দের তোপের মুখে সেটা স্থগিত ঘোষণা করেন ডিজির প্রতিনিধি। 

অভিযোগ সূত্রে জানা যায়, নিয়োগ প্রক্রিয়ার আগেই ওই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম পলাশের স্ত্রী স্বপ্না খানমকে আয়া পদে নিয়োগ দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। এখানে ৮ লাখ টাকা লেনদেন করেছে সভাপতি। এখন শুধুমাত্র লোক দেখানো আনুষ্ঠানিকতা বাকি ছিল। স্বপ্না খানমকে পরীক্ষায় জেতানোর জন্য সভাপতির আত্মীয় মিম আকতার ও পান্না আকতারকে ডামি প্রার্থী হিসেবে রাখা হয়েছিল। স্থানীয়রা বলেন, তাদের পাতানো ছক মোতাবেক ডিজির প্রতিনিধি বিকেল ৩ টারদিকে মাদরাসায় উপস্থিত হন। এরপর স্থানীয়দের চাপের মুখে পরে বিকেল ৪ টারদিকে নিয়োগ বোর্ড স্থগিত ঘোষণা করে তিনি চলে যান। এসময় উৎসুক স্থানীয় হাজারো জনতা সেখানে ভীর জমান। এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার এনামুল হক বলেন, মাদরাসার নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটা বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

নওগাঁর মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অঃ দাঃ) ও নিয়োগ বোর্ডের সদস্য শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের ক্ষোভের কারণে আজকের নিয়োগ বোর্ড স্থগিত ঘোষণা করেছে ডিজির প্রতিনিধি। পরবর্তীতে ম্যানেজিং কমিটি এই বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

খুঁজুন