বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?
দেশের খবর নওগাঁয় সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নওগাঁয় সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রমজান মাস উপলক্ষে নওগাঁর রাণীনগরের সুবিধা বঞ্চিত ৪১৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার রাণীনগর মহিলা কলেজ মাঠে জার্মানী দাতা সংস্থা মুসলিম হেলফেনের অর্থায়নে সোশ্যাল এইড এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন রাণীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন, উপাধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, সোশ্যাল এইড এর নির্বাহী পরিচালক বাবুল আকতার, প্রোগ্রাম সাপোর্ট অফিসার নূরে জান্নাত নিতি, সোশ্যাল এইডের জেলা সমন্বয়কারী ফজলুল হক খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলমসহ অন্যরা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ২৫ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি মুড়ি ও ৩০ পিচ ডিম। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। এসময় উর্দ্ধগতির এই জীবনযাত্রায় ইদ উপহার হিসেবে এমন খাদ্য সহায়তা পেয়ে খুশি সুবিধাভোগীরা। আয়োজকদের প্রতি ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানিয়েছে খাদ্যসামগ্রী পাওয়া অসহায়, দরিদ্র ও দু:স্থ মানুষরা।

খুঁজুন