মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় ভাতিজার হাতে চাচা খুন, খুনী ভাতিজা আটক

নওগাঁয় ভাতিজার হাতে চাচা খুন, খুনী ভাতিজা আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক বিরোধের জেরধরে ভাতিজার হাতে আরশেদ আলী (৫৫) নামে এক চাচা খুন হয়েছে। এঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার পানিহাড়া গ্রামে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা নুর হাবিব ওরফে সুমন (৩১) কে আটক করে থানা নিয়ে যায়। জানা যায়, আরশেদ আলী ঐ এলাকার মৃত রফিকুল ইসলামের মেজ ছেলে আর অভিযুক্ত ভাতিজা নুর হাবিব সুমন নিহতের বড় ভাই নুর আলমের ছেলে। ঘটনার পরে নুর হাবিব সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবার ও থানা সূত্রে জানা যায়, পরিবারের সকলে একই বাড়িতে বসবাস করেন। সোমবার সকাল ৮টার দিকে আশেদ আলী গরুকে পানি খাওয়াচ্ছিলেন। পরিবারের অন্য সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। চাচা আশেদ আলী তাকে কোন এক বিষয়ে কাজের কথা বললে রাগান্বিত হয়ে পেছন থেকে হাঁসুয়া দিয়ে উপর্যুপরি মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনিরুল ইসলাম তালুকদার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, কি কারণে এমন ঘটনা ঘটালো তা আমরা বুঝতে পারছি না। তবে সুমনের মনের ভেতরে ক্ষোভ থাকতে পারে। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার পূর্বক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সংবাদ তথ্য সংগ্রহকালে এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

খুঁজুন