বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?
দেশের খবর নওগাঁয় ভুটভুটি ও মোটরসাইকেল সংঘর্ষে এক কিশোর নিহত

নওগাঁয় ভুটভুটি ও মোটরসাইকেল সংঘর্ষে এক কিশোর নিহত

নওগাঁয় ভুটভুটি ও মোটরসাইকেল সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে শাওন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার কুশাতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শাওন নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউপির যসপাড়া গ্রামের রহিদুলের ছেলে। স্থানিয় সূত্রে জানা যায়, শাওন সকালে আত্রাই উপজেলায় বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে যোগে রওনা হয়েছিলেন। পথে কুশাতলা এলাকায় পৌছালে তার মোটরসাইকেলের সাথে একটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দূর্ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত দূর্ঘটনাস্থলে পৌছে ভুটভুটি জব্দ করে। সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, এঘটনায় একটা মামলা হয়েছে এবং ভুটভুটি জব্দ করা হয়েছে।


খুঁজুন