মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় ভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

নওগাঁয় ভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ 


নওগাঁয় ভ্যানের সাথে মোটরসাইকেল সংঘর্ষে প্রশান্ত কুমার (৩৭) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর একজন। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে সোমবার ২৮ নভেম্বর সন্ধা সারে ৬ টারদিকে নওগাঁ-রাজশাহী সড়কের মহাদেবপুর উপজেলার খোর্দ্দনারায়ন (লাটাহার ব্রীজ) নামক স্থানে।

নিহত প্রশান্ত কুমার নওগাঁ জেলা সদর উপজেলার বাহারামপুর গ্রামের মৃত ব্রজেন্দ্র নাথ এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধা সারে ৬ টারদিকে নিহত প্রশান্ত কুমার একটি মোটরসাইকেল যোগে নওহাটামোড় এর দিকে যাওয়ার পথে দূর্ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার্জার ভ্যানের সাথে ধাক্কা খেয়ে রাস্তার উপর ছিটকে পড়লে এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তার উপর দিয়ে নিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে দূর্ঘটনার খবর পেয়ে নওহাটামোড় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনা কবলীত মোটরসাইকেল ও ভ্যান ফাঁড়ি হেফাজতে নিয়ে যায় বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

খুঁজুন