রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত নওগাঁয় দাম বেশি নেওয়ায় ৪ মাংস ব্যবসায়ীর জরিমানা

নওগাঁয় দাম বেশি নেওয়ায় ৪ মাংস ব্যবসায়ীর জরিমানা

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁর পৌর শহরের মাংসের বাজারে বেশি দামে গরুর মাংস বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফরের সহকারী পরিচালক রুবেল আহমেদ এ জরিমানা করেন। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করায় এক সবজি ব্যবসায়ীকে আরও ৫শ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফরের সহকারী পরিচালক বলেন, সারাদেশে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছে। কিন্তু এখানে ৬৫০ থেকে ৭০০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা যায়। তাই ভোক্তা সংরক্ষণ আইন অনুযায়ী বিসমিল্লাহ গোস্ত ঘরকে ১ হাজার টাকা, মিজানুর গোস্ত ঘরকে ১ হাজার টাকা, নিউজ মিট স্টোরকে ১ হাজার টাকা ও ভাই ভাই মিট স্টোরকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করায় কাঁচা বাজারের মতিউর সবজি ঘরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খুঁজুন