সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর নোটিশ প্রদান না করে ব্যবসা প্রতিষ্ঠানে তালা

নোটিশ প্রদান না করে ব্যবসা প্রতিষ্ঠানে তালা

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী বাজারে গোলাম রহমান এলোমোনিয়াম কারখানা ব্যবসা প্রতিষ্ঠানে ঘরের মালিক পক্ষের দন্দ্বের কারনে নোটিশ প্রদান না করে তালা ঝুলিয়ে দিয়েছে। এতে ঐ ব্যবসায়ী বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। 

ব্যবসায়ী গোলাম রহমান বাদী হয়ে নোয়াখালী জর্জ কোটে ঘরের মালিক ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে সোনাইমুড়ী থানায় তদন্তাধীন রয়েছে। 

উপজেলার চাষীহাট ইউনিয়নের আমিন উল্যাহর পুত্র ওমান প্রবাসী মামুন থেকে সোনাইমুড়ী বাজারে দোকান ঘর ভাড়া প্রতিষ্ঠান দেন ব্যবসায়ী গোলাম রহমান। চক্তির জামানত ১২ লক্ষ ৭৮ হাজার টাকা দেন ও প্রতি মাসে ১২ হাজার টাকা ভাড়া চুক্তি হয়। চুক্তি মোতাবেক ব্যবসায়ী ভাড়া পরিশোধ করে আসছেন। ইতিপূর্বে ঘরের মালিক ও তার লোকজন ব্যবসায়ীর সাথে বিভিন্ন প্রকার বিরোধ সৃষ্টি করে। এনিয়ে  তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়।

ব্যবসায়ী গোলাম রহমান এ ঘটনায় সোনাইমুড়ী বাজার বণিক সমিতির লোকজনের কাছে বিচার দিলেও ঘরের মালিক পক্ষ তা কার্যকর করেননি।

এ বিষয়ে ঘরের মালিক মামুনের বক্তব্য নিতে চেষ্ঠা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ বলেন, বিষয়টি নিয়ে একটি মামলা তদন্তাধীন রয়েছে।

খুঁজুন