সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর নোয়াখালীর চৌমুহনীতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

নোয়াখালীর চৌমুহনীতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

রফিকুল ইসলাম সুমনঃ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় অভিযান চালিয়ে জাফর আহামদ (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। বিস্ফোরক আইনের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন তিনি।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে চৌমুহনী পৌরসভা হাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাফর আহমদ ওই এলাকার আবদুস সোবহানের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল পৌর হাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বেগমগঞ্জ থানার বিস্ফোরক দ্রব্য আইন একটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জাফর আহম্মদকে গ্রেফতার করা হয়। এ আসামি গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে পলাতক ছিল। 

র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওয়ারেন্ট ছাড়াও ওই আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় ১টি মাদক মামলা ও ২টি চাঁদাবাজি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন