বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন তারেক রহমানের প্রতিশ্রুতির মহাসড়কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার
দেশের খবর নোয়াখালীতে ১২০ টাকায় পুলিশের চাকরি

নোয়াখালীতে ১২০ টাকায় পুলিশের চাকরি

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের কনস্টেবল পদে চাকরি পেলেন ৮৬ জন তরুণ-তরুণী।

বুধবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় নোয়াখালী জেলার ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ফলাফল ঘোষণা করা হয়।

 গে আপ্লুত হয়ে পড়েন। এসব চূড়ান্ত প্রার্থীর অভিভাবকরা কখনো বিশ্বাসই করতে পারেননি তাদের সন্তানদের টাকা ছাড়া পুলিশে চাকরি হবে। কিন্তু সেই ধারণা পাল্টে দিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, গত ২৯ মার্চ থেকে এখন পর্যন্ত বিভিন্ন পরীক্ষা শেষে জেলার ৮৬ তরুণ-তরুণীকে চাকরি দেওয়া হয়। ব্যাংক ড্রাফটে ১২০ টাকা জমা দিয়ে পুলিশে প্রায় ৫০০০ তরুণ-তরুণী অংশ নেন। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৮৫ জন। সব শেষে স্বপ্ন এসে ধরা দেয় ১২ জন তরুণী ও ৭৪ জন তরুণের হাতে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে বেলাল হোসেন বলেন, আমি কখনো কল্পনাই করতেই পারিনি যে ১২০ টাকায় চাকরি পাবো। ঘুস ছাড়া চাকরি পেয়ে আমি খুবই আনন্দিত। আমার বাবা একজন কৃষক। আমার এ চাকরিটি খুব দরকার ছিল। আশা করছি এখন আমি পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবো। একই সঙ্গে দেশের সেবাও করবো।

নিয়োগপ্রাপ্ত নোয়ান্নয়ই ইউনিয়নের শিবপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে ফাতেমা আক্তার ফারহানা উচ্ছ্বসিত হয়ে বলেন, আমার বাবা পুলিশে চাকরি করেছেন। বাবাকে দেখে এ মহান পেশায় চাকরির আবেদন করেছি। গতবার আবেদন করে বাদ পড়ি। এবার কঠোর প্রস্তুতি নিয়ে আবেদন করি।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম  বলেন, আইজিপি ড. বেনজীর আহমেদের পদক্ষেপে পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় আমূল পরিবর্তন এসেছে। সেই নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও সততার এ বিরল দৃষ্টান্ত স্থাপন করে এসব মেধাবীকে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে।

খুঁজুন