সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর নোয়াখালীতে ২হাজার ৩৫০ লিটার তেল জব্দ

নোয়াখালীতে ২হাজার ৩৫০ লিটার তেল জব্দ

 অনুপ সিংহ, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা ভোজ্যতেল (সয়াবিন তেল) বাজারে বেশি মূল্যে বিক্রির আশায় মজুদ করা ২ হাজার ৩৫০লিটার তেল জব্দ করেছে।

এ ঘটনায় এনএস ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ও নিউ ভাই ভাই স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত তেলগুলো সাধারণ ক্রেতাদের মাঝে খুচরা মূল্যে বিক্রি করা হয়েছে।  

শুক্রবার (১৩ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত চৌমুহনী বাজারের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারি পরিচালক মো. কাউছার মিয়া।

অভিযানকালে চৌমুহনীর কালিতলা রোড এবং ডিবি রোড এলাকার দু’টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৩৫০ লিটার বোতলজাত তেল উদ্ধার করা হয়। ওই বিক্রেতারা বেশি দামের বিক্রির আশায় মজুদ করে বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে। পরে বাজারের সাধারণ ক্রেতাদের কাছে বোতলের খুচরা মূল্যে তেলগুলো বিক্রি করা হয়। প্রতি লিটার ১৬০টাকা এবং ৫ লিটার বোতল ৭৬০টাকা। অভিযানে সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলার সহকারি পরিচালক মো. কাউছার মিয়া। তিনি জানান, ভোজ্যতেলের বাজার তদারকি, নিয়ন্ত্রণের লক্ষ্যে সকাল থেকে চৌমুহনীর বিভিন্ন স্থানে ভোজ্যতেল মজুদকারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, বাজারে তেলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

খুঁজুন