মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ আটক চার

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ আটক চার

অনুপ সিংহ নোয়াখালী প্রতিনিধি ঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা এলাকা থেকে অস্ত্রধারী চার সন্ত্রাসী কে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের হেফাজত হতে ১ টি এলজি, ১ টি পাইপ গান ও ১ টি ১২ বোর গুলি উদ্ধার করা হয়।

 রোববার সকালে এ তথ্য জানায় র‍্যাব-১১। এর আগে, শনিবার ১৯ নভেম্বর রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে অভিযান  চালিয়ে তাদের আটক  করা হয় বলে জানানো হয়।

আটককৃতরা হলো, বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের টুক্কা মিয়ার বাড়ির মো.আব্দুর রহিমের ছেলে মো. আব্দুল হান্নান (২৫), একই ইউনিয়নের নাদেরুজ্জামান মহুরী বাড়ীর মৃত আবুল বাশারের ছেলে মো.ইমাম হোসেন ওরফে দুখু (২২), চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির মৃত নুর ইসলামের ছেলে মো.আব্দুর রহমান (২২) ও ইনা বলিগো বাড়ির মো.আবুল খায়েরের ছেলে মো.সাইফুল ইসলাম ওরফে সুজন (২৫)।  

র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারী ওই সন্ত্রাসীদের ১ টি এলজি, ১ টি পাইপ গান ও ১ টি ১২ বোর গুলিসহ আটক  করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আসামির বিরুদ্ধে আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন