সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর নোয়াখালীতে দশম শ্রেণির ছাত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ,গ্রেফতার ১

নোয়াখালীতে দশম শ্রেণির ছাত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ,গ্রেফতার ১

 অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আব্দুল আজিজ তন্ময় (১৯) হাতিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের গুল্যাখালী গ্রামের আব্দুল আলীমের ছেলে।

রোববার (১০ এপ্রিল) বিকেলে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  এর আগে একই দিন সকালে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন,গত শুক্রবার রাতে নির্যাতিত কিশোরীর পরিবারের সদস্যরা পাশের এক বাড়িতে যায়। ওই সময় কিশোরী ঘরে একা থাকার সুযোগে অভিযুক্ত যুবক ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ওসি আমির হোসেন আরও বলেন, এ ঘটনায় নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে হাতিয়া থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।  ওই মামলায় গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খুঁজুন