সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর নোয়াখালীতে মেয়েকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যা

নোয়াখালীতে মেয়েকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যা

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় শিশু মেয়েকে বিষপান করিয়ে এক মা নিজেও আত্মহত্যা করেছেন। তবে পুলিশ তাৎক্ষণিক এ আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।

নিহত সাজেদা আক্তার (২৭) উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কুদ্দুছের স্ত্রী ও তার মেয়ে জান্নাতুল মাওয়া জেসী (৫)।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নরসিংপুর গ্রামের সিরাজ ইঞ্জিনিয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী গা ঢাকা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূর স্বামী গত ১০দিন আগে সৌদি থেকে দেশে আসে। দেশে আসার পর একাধিক কারণে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এর আগে নিহতের স্বামী তাকে কয়েকবার মারধর করে বলে অভিযোগ রয়েছে ।

ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিহত সাজেদা প্রথমে নিজে বিষপান করে তারপর তাঁর শিশু কন্যাকে বিষপার করায়। একপর্যায়ে তারা মা-মেয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্য এবং বাড়ির লোকজন তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূ সাজেদা পথে মারা যায়। গুরুত্বর অসুস্থ অবস্থায় শিশু জেসীকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকেও মৃত ঘোষণা করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন, স্থানীয় চেয়ারম্যান মা-মেয়ের আত্মহত্যার বিষয়টি আমাকে অবহিত করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন