সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর নোয়াখালীতে অস্ত্রসহ যুবক আটক

নোয়াখালীতে অস্ত্রসহ যুবক আটক

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।

আটককৃত মো.রবিন উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের গনি বাড়ীর মকবুল আহম্মদের ছেলে।

সোমবার (১৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তার বসত ঘরের পিছন থেকে ২টি এলজি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ভোর পাঁচটার দিকে রবিনকে তার বাড়ি থেকে আটক করে।  পরে তার ভাষ্যমতে বসত ঘরের পিছনে রান্না ঘর সংলগ্ন কবুতরের বাক্সের পিছনে সাদা বস্তায় পেছানো অবস্থায় ২টি এলজি (পাইপগান) উদ্ধার করা হয়।

এসপি আরো জানায়, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্বে অস্ত্র আইনে মামলা রুজু করা হচ্ছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

খুঁজুন