এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতল স্বাগতিক ইংল্যান্ড। গতরাতে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন পাকিস্তানকে ১৯৪ রানে হারায় ইংলিশরা। প্রথম টেস্ট ইনিংস ও ১০৩ রানে জিতেছিল ইংল্যান্ড। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করে জো রুটের দল।
১৯৯৬ সালের পর ঘরের মাঠে পাকিস্তানের কাছে কোন টেস্ট সিরিজ হারেনি ইংল্যান্ড। এসময় সাতটি টেস্ট সিরিজ খেলে ৪টিতে জয় ও ৩টি ড্র করেছে ইংলিশরা।
লর্ডসে তৃতীয় দিন শেষে ৩ উইকেট হাতে নিয়ে ৩৫৭ রানে এগিয়ে ছিল ইংল্যান্ড। প্রথম ইনিংস থেকে পাওয়া ১৮০ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ১৭৭ রান করেছিলো ইংলিশরা।
চতুর্থ দিন বাকী ৩ উইকেটে ৩১ রান যোগ করে ২০৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৫০ রান নিয়ে খেলতে নেমে ৫৪ রানে থামেন ড্যান লরেন্স। এছাড়া ওলি রবিনসন ৮, জোফরা আর্চার অপরাজিত ২ এবং জশ টাং ১২ রান করেন।
পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ৫৭ রানে ৫ উইকেট নেন। ৩২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে অষ্টমবারের মত এবং পাকিস্তানের সপ্তম বোলার হিসেবে ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়ে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখান তিনি।
জয়ের জন্য ৩৮৯ রানের টার্গেটের জবাব দিতে নেমে ইংল্যান্ডের পেস তোপে ১৪ রান তুলতেই ৩ উইকেট হারায় পাকিস্তান। আজান আওয়াইসকে ৬ ও আব্দুল্লাহ শফিককে শূন্য রানে পেসার রবিনসন এবং অধিনায়ক বাবর আজমকে ৬ রানে বিদায় করেন আর্চার।
চতুর্থ উইকেটে ৯৭ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন শান মাসুদ ও সৌদ শাকিল। মাসুদকে ২৬ রানে শিকার করে জুটি ভাঙ্গেন রবিনসন।
দলীয় ১১১ রানে মাসুদ ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৭ রানে পেসার টাংয়ের শিকার হন শাকিল। ১২২ বল খেলে ১৩টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। শেষ দিকে আলি উসমান ১৬ ও মোহাম্মদ আলি ১৩ রান করেন।
ইংল্যান্ডের রবিনসন ৪টি ও টাং ৩টি উইকেট নেন। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রবিনসন।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯০ রানের জবাবে ১১০ রানে অলআউট হয় পাকিস্তান।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে বার্মিংহামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড
এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতল স্বাগতিক ইংল্যান্ড। গতরাতে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন পাকিস্তানকে ১৯৪ রানে হারায় ইংলিশরা। প্রথম টেস্ট ইনিংস ও ১০৩ রানে জিতেছিল ইংল্যান্ড। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করে জো রুটের দল। ১৯৯৬ সালের পর ঘরের মাঠে পাকিস্তানের কাছে কোন টেস্ট সিরিজ হারেনি ইংল্যান্ড। এসময় সাতটি টেস্ট সিরিজ খেলে ৪টিতে জয় ও ৩টি ড্র করেছে ইংলিশরা। লর্ডসে তৃতীয় দিন শেষে ৩ উইকেট হাতে নিয়ে ৩৫৭ রানে এগিয়ে ছিল ইংল্যান্ড। প্রথম ইনিংস থেকে পাওয়া ১৮০ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ১৭৭ রান করেছিলো ইংলিশরা। চতুর্থ দিন বাকী ৩ উইকেটে ৩১
রান যোগ করে ২০৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৫০ রান নিয়ে খেলতে নেমে ৫৪ রানে থামেন ড্যান লরেন্স। এছাড়া ওলি রবিনসন ৮, জোফরা আর্চার অপরাজিত ২ এবং জশ টাং ১২ রান করেন। পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ৫৭ রানে ৫ উইকেট নেন। ৩২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে অষ্টমবারের মত এবং পাকিস্তানের সপ্তম বোলার হিসেবে ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়ে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখান তিনি। জয়ের জন্য ৩৮৯ রানের টার্গেটের জবাব দিতে নেমে ইংল্যান্ডের পেস তোপে ১৪ রান তুলতেই ৩ উইকেট হারায় পাকিস্তান। আজান আওয়াইসকে ৬ ও আব্দুল্লাহ শফিককে শূন্য রানে পেসার রবিনসন এবং অধিনায়ক বাবর আজমকে ৬ রানে বিদায় করেন আর্চার। চতুর্থ উইকেটে ৯৭ রানের জুটিতে শুরুর ধাক্কা
সামাল দেন শান মাসুদ ও সৌদ শাকিল। মাসুদকে ২৬ রানে শিকার করে জুটি ভাঙ্গেন রবিনসন। দলীয় ১১১ রানে মাসুদ ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৭ রানে পেসার টাংয়ের শিকার হন শাকিল। ১২২ বল খেলে ১৩টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। শেষ দিকে আলি উসমান ১৬ ও মোহাম্মদ আলি ১৩ রান করেন। ইংল্যান্ডের রবিনসন ৪টি ও টাং ৩টি উইকেট নেন। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রবিনসন। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯০ রানের জবাবে ১১০ রানে অলআউট হয় পাকিস্তান। আগামী ৯ সেপ্টেম্বর থেকে বার্মিংহামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত