সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রথম দিন বল হাতে ব্যর্থ বাংলাদেশ ‘এ’ দল ফার্নান্দসের হ্যাটট্রিকে প্রথম জয় ম্যান ইউ’র পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড শেরপুরে ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভূমিকা সংক্রান্ত সেমিনার নজরুল বর্ষ উপলক্ষে নেত্রকোণায় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন চট্টগ্রাম কাস্টমস হাউসে এক সপ্তাহে ধ্বংস করা হয়েছে ৮৮ কনটেইনার পণ্য আইপিইউ প্রতিনিধিরা সৌহার্দ্যপূর্ণ সংসদীয় কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখেছেন: চিফ হুইপ হাম সন্দেহে ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৫৬ জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
খেলাধুলা প্রথম দিন বল হাতে ব্যর্থ বাংলাদেশ ‘এ’ দল

প্রথম দিন বল হাতে ব্যর্থ বাংলাদেশ ‘এ’ দল

দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় ও শেষ আনঅফিসিয়াল চারদিনের ম্যাচের প্রথম দিন বল হাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা। 

প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৩৭২ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করতে পেরেছে সফরকারী বোলাররা। 

গতরাতে পচেফস্ট্রুমে টস জিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে প্রথমে ব্যাট করার আমন্ত্রন জানায় বাংলাদেশ ‘এ’ দল। ইনিংসের চতুর্থ ওভারে বাংলাদেশকে উইকেট এনে দেন পেসার মুশফিক হাসান। ৪ রানে মুশফিকের শিকার হন ওপেনার শেপাং দিথোলে। 

দ্বিতীয় উইকেটে ১৫১ রান যোগ করেন আরেক ওপেনার লেসগো সেনেকওয়ানে ও জুবায়ের হামজা। ১০ চার ও ১ ছক্কায় ৬৮ রান করা হামজাকে থামিয়ে জুটি ভাঙ্গেন পেসার রেজাউর রহমান। 

চার নম্বরে নেমে স্পিনার হাসান মুরাদের শিকার হয়ে ব্যক্তিগত ৪ রানে থামেন প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি করা অধিনায়ক মার্কেস অ্যাকারম্যান। 

সেঞ্চুরির পূর্ণ করে বাংলাদেশ স্পিনার নাইম হাসানের বলে আউট হন সেনেকওয়ানে। ১৩ চার ও ১ ছক্কায় ১১১ রান করেন তিনি। 

দলীয় ১৯০ রানে সেনেকওয়ানে ফেরার পর গাভিন কাপলানের সাথে অবিচ্ছিন্ন ১৮২ রানের জুটিতে দিনের খেলা শেষ করেন প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরির ইনিংস খেলা সিনেথেম্বা কেশিলে। 

কাপলান ৭২ ও কেশিলে ১১১ রানে অপরাজিত আছেন। ১৪৫ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কা মারেন কেশিলে। 

বল হাতে বাংলাদেশের মুশফিক-রেজাউর-মুরাদ ও নাইম ১টি করে উইকেট নেন। 

খুঁজুন