রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত ন্যায় বিচার প্রাপ্তি সাংবিধানিক অধিকার....নওগাঁয় প্রধান বিচারপতি

ন্যায় বিচার প্রাপ্তি সাংবিধানিক অধিকার....নওগাঁয় প্রধান বিচারপতি

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

ন্যায় বিচার প্রাপ্তি সাংবিধানিক অধিকার। মানুষের সেই অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগ আগের চেয়ে আরো গতিশীল। আদালতে বিচারিক কার্যক্রম সম্প্রসারণ ও সেবা প্রত্যাশীদের জন্য কোর্ট চত্বরে সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে। মঙ্গলবার বিকেলে সাড়ে ৫ টায় জেলা জজ কোর্ট চত্ত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায় কুঞ্জ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এসব কথা বলেন।

তিনি বলেন, বিপদ না হলে মানুষ আদালতের আশ্রয় নেয় না। বিপদগ্রস্থ মানুষ আদালতে এসে সাময়িক এই ন্যায় কুঞ্জে নিরাপদে আশ্রয় নিতে পারবেন। এছাড়া স্বাক্ষীরা এখানে নিরাপদে সাক্ষ্য প্রদান করে যেতে পারবেন। এতে ধীরে ধীরে আইনের জটিলতা কমে আসবে। আমরা বিচার ব্যবস্থাকে আরো প্রগতির পথে নিয়ে যেতে পারবো।

এসময় আরো উপস্থিত ছিলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি রাশেদ জাহাঙ্গীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের রেজিষ্টার মুন্সি মো. মশিয়ার রহমান, নওগাঁ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ মেহেদী হাসান তালুকদার, জেলা প্রশাসক গোলাম মওলা, নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশেদুল হক প্রমুখ। 

পরে প্রধান বিচারপতি আদালত চত্বর এলাকায় একটি ফলের চারা রোপন করেন। দেশের প্রতিটি আদালত চত্বরে বিচার প্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায় কুঞ্জ’ স্থাপন প্রকল্পের আওতায় নওগাঁয় ৪৭ লাখ ৪৭ হাজার টাকা ব্যায়ে ‘ন্যায় কুঞ্জ’ নির্মাণ করেন গণপূর্ত বিভাগ।

খুঁজুন