বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সিলেট চায়ের নতুন ব্লেন্ড উদ্বোধন পর্তুগিজ রাজকন্যার, পরিচিত করতে চান ইউরোপে • যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের • অজান্তেই হৃদযন্ত্রের ক্ষতি করছেন কি-না, বোঝার জন্য রয়েছে ৭টি সতর্কসংকেত • অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী • মালয়েশিয়ায় ২ লাখ টাকায় কর্মী পাঠানো যাবে: প্রধানমন্ত্রী • দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর • এক ইনিংসে ৮ ব্যাটারকে আউট করে বিশ্বরেকর্ড লিটনের • স্ত্রীকে খোরপোশ দিতে গিয়ে সর্বস্বান্ত হয়েছিলেন কমল হাসান • যেভাবে বুঝবেন সম্পর্কটি মানসিকভাবে নিরাপদ নয় • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হীরকজয়ন্তী উদ্‌যাপন, মুখোমুখি শিবির-ছাত্রদল, হাতাহাতি
বিনোদন অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী

অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক: বলিউড ও দক্ষিণী বিনোদনজগতের অভিনেত্রী দেবিনা ব্যানার্জি সম্প্রতি নিজের ক্যারিয়ারের শুরুর দিকের একটি অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। কাজের সুযোগ পাওয়ার আশায় অভিনয়জগতে পা রাখার পর তাকে কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, দক্ষিণী সিনেমায় কাজের সময় এক পরিচালক তাকে নির্জন ও অন্ধকার স্থানে নিয়ে চুমু খাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। ওই ভয়াবহ পরিস্থিতিতে তিনি চরম আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং ভয়ে কাঁপছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই সময় দেবিনা অভিনয়জগতে একেবারে নতুন মুখ ছিলেন। কাজের সুযোগ হাতছাড়া হতে পারে এই আশায় তিনি পরিচালকের অনৈতিক প্রস্তাবটিতে তাৎক্ষণিকভাবে সরাসরি আপত্তি জানাতে সাহস পাননি। একদিন সন্ধ্যায় পরিচালক তাকে কোথাও যাওয়ার কথা বললে তিনি অনিচ্ছা সত্ত্বেও তার গাড়িতে উঠেছিলেন। কিন্তু কিছুক্ষণ পর গাড়িটি শহরের বাইরে একটি অন্ধকার এবং জনমানবহীন স্থানে থামানো হয়।

গাড়ি থামানোর পর পরিচালক তাকে চুমু খাওয়ার নির্দেশ দিলে দেবিনার মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়। অচেনা ও নির্জন জায়গায় একা থাকায় নিজের নিরাপত্তা নিয়ে তখন তিনি চরম শঙ্কিত হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত প্রচণ্ড ভয়ের মধ্যেও তিনি কাঁপা কণ্ঠে পরিচালককে নিজের চরম অস্বস্তির কথা জানান। তিনি পরিচালককে স্পষ্ট করে বুঝিয়ে দেন যে এমন পরিস্থিতিতে তিনি মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করছেন না।

জীবনের সেই ভয়ংকর অভিজ্ঞতা আজও অভিনেত্রীর মনে গভীর দাগ কেটে আছে এবং তা তার কাছে একটি ভীতিকর স্মৃতি হয়ে রয়েছে। পরবর্তী সময়ে তার জীবনে স্বামী গুরমীত চৌধুরীর আগমন ঘটে, যার মাধ্যমে তিনি জীবনের প্রকৃত নিরাপত্তা ও নির্ভরতার অর্থ উপলব্ধি করতে পেরেছেন। স্বামীর মাঝে তিনি একটি নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছেন বলে জানান। উল্লেখ্য, দক্ষিণী সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করা দেবিনা ২০০৮ সালের ‘রামায়ণ’ ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন।

খুঁজুন