রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি অনলাইন কেনাকাটায় সাবধান

অনলাইন কেনাকাটায় সাবধান

স্মার্টফোনে সারাক্ষণ কোনো না কোনো কাজ করছেন। কখনো কথা বলায় কখনো আবার মেসেজিং কিংবা সোশ্যাল মিডিয়া স্ত্রোল করছেন। আবার ভিডিও দেখা কিংবা বই পড়ার জন্য হাতে আছে স্মার্টফোনটি। বলা যায় নিত্যসঙ্গী এখন স্মার্টফোন। এখন অনেকেই অনলাইন কেনাকাটা করেন।

করোনার সময় থেকে অনলাইন কেনাকাটায় অভ্যস্ত হয়ে গেছেন অনেকেই। আবার মার্কেটে গিয়ে ঘুরে দেখে কেনার সময়ও থাকে না। তবে অনলাইন কেনাকাটায় প্রতারণার ঘটনাও খুব সাধারণ। প্রতারকরা নকল ওয়েবসাইট খুলে প্রতারণা করছে ক্রেতাদের সঙ্গে।

চলুন দেখে নেওয়া যাক কীভাবে নকল ওয়েবসাইট চিনবেন -

>> প্রথমেই অ্যাড্রেস বার চেক করুন। প্রথমেই অ্যাড্রেস বারের শুরুতে https:// আছে কি না দেখে নিন। https://-এ ‘S’ এর অর্থ সিকিউর। অর্থাৎ ‘S’ থাকলে বুঝে নিন ওয়েবসাইটটি সঠিক।

>> ওয়েবসাইটে প্যাডলক বা তালা চিহ্ন আছে কি না দেখে নিন। ওয়েবসাইটে প্যাডলক থাকার অর্থ হলো ওয়েবসাইটটি সুরক্ষিত।অ্যাড্রেস বারের উপরের বাঁ দিকে লকটি দেখতে পাবেন।

>> একটু খেয়াল করলেই দেখবেন স্ক্যামাররা বড় বড় ডিসকাউন্ট অফার দেয় তাদের স্টোরে। সেগুলো আবার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে প্রচারও করা হয়। মানুষ সেই প্রচার দেখে তাদের ওয়েবসাইটে ঢোকে। তাই যখনই বিরাট কোনো অফার দেখবেন এড়িয়ে যাবেন।

>> ইউআরএলের বানান চেক করুন। কোনো বানান ভুল আছে কি না দেখে নিন। নকল সাইট চেনার আরও একটি উপায় হল, ইউআরএলের বানান ভুল।

>> অনলাইন রিভিউ দেখে নিন। কোনো ওয়েবসাইট ভিজিট করার আগে গুগলে তার রিভিউ দেখ নিন।যে কোনো ওয়েবসাইটের অনলাইন রিভিউ জানার জন্য গুগলে গিয়ে ‘রিভিউস ফর (সাইটের নাম) সার্চ করুন। সেখানেই এর বিভিন্ন ধরনের রিভিউ পাবেন। খারাপ রিভিউ দেখলে ওয়েবসাইটটি এড়িয়ে যান।

খুঁজুন