রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সৌদি আরব: পৃথিবীর নিকৃষ্টতম বর্বর দেশ • সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার স্প্রিং ফেয়ার, সফল আয়োজন • নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয় • সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি
জাতীয় অশনির পর আসছে ঘূর্ণিঝড় ‘করিম

অশনির পর আসছে ঘূর্ণিঝড় ‘করিম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনির সংকেতের মাঝেই আরও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তারা জানান, ভারত মহাসাগরে ‘করিম’ নামে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। সপ্তাহ শেষেই তৈরি হতে পারে এই নতুন ঘূর্ণিঝড়, ভারত মহাসাগরের উপকূলে হানা দিতে পারে।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, করিম নামে এই নতুন ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হয়ে আসবে, সে তথ্য এখনো দিতে পারেনি দেশটির আবহাওয়া অধিদপ্তর। তবে ওই ঘূর্ণিঝড়ের কারণে আবহাওয়া প্রতিকূল হতে পারে শিগগির।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ওড়িশার দিকে ঘুরে ঘূর্ণিঝড় ‘আসানি’ বুধবার (১১ মে) সন্ধ্যা নাগাদ পৌঁছাতে পারে উপকূলে।

এদিকে ঘূর্ণিঝড় আসানি বাংলাদেশের স্থলভাগ থেকে এখনো এক হাজার কিলোমিটার দূরে থাকলেও এর অগ্রবর্তী অংশের প্রভাবে সোমবার থেকে সারাদেশে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে।

আজ দেশের উপকূলীয় তিন বিভাগে (খুলনা, বরিশাল ও চট্টগ্রাম) অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় এই তিন বিভাগে আগামী তিনদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। একই সঙ্গে সমুদ্র ও নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে।

খুঁজুন