মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা
প্রবাস অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় মো. আদিব ফারহান (২০) নামে ফেনীর এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ৩১ আগস্ট স্থানীয় সময় ভোর ৬টার দিকে অস্ট্রেলিয়ার নিউক্যাসেল শহরে এ দুর্ঘটনা ঘটে।

আদিব ফারহান ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রামের মোশাররফ হোসেন ছেলে। তিনি অস্ট্রেলিয়ার স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবার জানায়, আদিব ফারহান তার চার বন্ধুসহ গতকাল ভোরে প্রাইভেটকারে করে নাস্তা করতে বেরিয়েছিল। পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আদিবসহ চার বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিবসহ দুই বন্ধুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অন্য দুই বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত শিক্ষার্থীর চাচা আবুল হাসনাত স্বপন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছয় মাস আগে আদিব ফারহান উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যায়। পরিবারের সবচেয়ে বড় ও মেধাবী সন্তানের মৃত্যুর খবর শোনার পর থেকে তার মা-বাবা বারবার মূর্ছা যাচ্ছেন।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, স্থানীয়ভাবে লোকজনের মুখে দুর্ঘটনার বিষয়টি শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে আনার জন্য কোনো সহায়তা প্রয়োজন হলে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন