পুরুষদের সাইক্লিং এর রোড রেসিংয়ে বাংলাদেশের প্রতিযোগী সবুর হোসেন অংশ নিতে পারেননি। দুদিন আগে থেকে তিনি জ্বরে ভুগছিলেন।
স্থানীয় চিকিৎসকের কাছে পরামর্শের জন্য যান। তাকে পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধপত্র দেওয়া হয়। কিন্তু তারপরও বুধবার তার ইভেন্ট রোড রেসিংয়ে অংশগ্রহণের মতো ফিটনেস তিনি পাননি। সে কারণে এই ইভেন্টে তিনি অংশ নিতে পারেননি।
তবে এই ইভেন্টে বাংলাদেশের আরেকজন প্রতিযোগী শাহাদাত হোসেন অংশ নেন। তবে তিনিও পুরো রেস শেষ করতে পারেননি। প্রথম ল্যাপের পর প্রতিযোগিতা থেকে নিজেকে গুটিয়ে নেন।
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ হাসান জানান, জ্বরের কারণে শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও ফিটনেস ফিরে পাওয়ার জন্য সবুর হোসেন চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ফিট হতে পারেননি। তাই এই ইভেন্ট থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন।
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
পুরুষদের সাইক্লিং এর রোড রেসিংয়ে বাংলাদেশের প্রতিযোগী সবুর হোসেন অংশ নিতে পারেননি। দুদিন আগে থেকে তিনি জ্বরে ভুগছিলেন। স্থানীয় চিকিৎসকের কাছে পরামর্শের জন্য যান। তাকে পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধপত্র দেওয়া হয়। কিন্তু তারপরও বুধবার তার ইভেন্ট রোড রেসিংয়ে অংশগ্রহণের
মতো ফিটনেস তিনি পাননি। সে কারণে এই ইভেন্টে তিনি অংশ নিতে পারেননি। তবে এই ইভেন্টে বাংলাদেশের আরেকজন প্রতিযোগী শাহাদাত হোসেন অংশ নেন। তবে তিনিও পুরো রেস শেষ করতে পারেননি। প্রথম ল্যাপের পর প্রতিযোগিতা থেকে নিজেকে গুটিয়ে নেন। বাংলাদেশ
সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ হাসান জানান, জ্বরের কারণে শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও ফিটনেস ফিরে পাওয়ার জন্য সবুর হোসেন চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ফিট হতে পারেননি। তাই এই ইভেন্ট থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত