মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর পাচঁদোনা সড়কে বাস-সিএনজির সংঘর্ষে প্রান ঝরলো ২ জনের আহত ৪

পাচঁদোনা সড়কে বাস-সিএনজির সংঘর্ষে প্রান ঝরলো ২ জনের আহত ৪

নরসিংদী প্রতিনিধি :-

এবার নরসিংদী-টংগী মহাসড়কের পাচঁদোনা চাকশাল নামক স্হানে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রান ঝরলো আমির হামজা (৩৬) ও মজিবর (৩৪) নামে দুই ব্যক্তির।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৯ টায় এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাঁচদোনা-টংগী মহাসড়কের চাকশাল (ভাটপাড়া) নামক স্থানে ঢাকাগামী এনা পরিবহন ও বিপরীতদিক দিয়ে আসা নরসিংদীর পাচঁদোনাগামী সিএনজির সাথে মুখোমুখি  সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ১ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। পরে গুরুত্বর আহত অবস্থায় সিএনজির চালক মজিবরকে নরসিংদী সদর হাসপালে নেওয়ার পথে মারা যান। তিনি আরও জানান সিএনজিতে থাকা চালকসহ ৬ জন যাত্রীই গুরুত্বর আহত হন এবং তাদের মধ্যে সিএনজির চালক ও একযাত্রী নিহত হয়। সিএনজিতে থাকা বাকী চার যাত্রীকে সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহতরা হলেন আমানত শাহ স্পিনিং মিলসের কর্মচারী টাঙ্গাইলের দেলদুয়ার সিংহ রানী গ্রামের শুকুর আলীর ছেলে আমির হামজা (৩৬) ও নরসিংদীর মাধবদী থানাধীন আসমান্দীরচরের জারতলা গ্রামের মৃত আকবর মিয়ার ছেলে মোঃ মজিবর (৩৪)।

খুঁজুন