পার্বত্য দুর্গম অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে বান্দরবানে প্রায় পৌনে দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্প দুটির ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু।
এ সময় তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সড়ক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব উন্নয়ন কার্যক্রম প্রধানমন্ত্রীর নিবিড় পর্যবেক্ষণে এগিয়ে চলছে।
কুহালং এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগের দুর্ভোগ লাঘবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আর্থিক সহায়তায় নির্মিত ‘ক্রাউ আমতলী পাড়া সেতু’ ও ‘ডলুপাড়া আরসিসি সড়ক’ চালু হওয়ায় দুর্গম পাহাড়ি এলাকার মানুষের চলাচল ও যোগাযোগব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন, পার্বত্য জনপদের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জীবনমানের টেকসই উন্নয়নে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়নের জন্য যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গম এলাকায় সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে প্রত্যন্ত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা সম্ভব হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পাহাড়ি জনপদের উন্নয়নের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহম্মদ, নির্বাহী প্রকৌশলী আবু বীন মো. ইয়াছির আরাফাত এবং বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনিসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অনুষ্ঠানে অংশ নেন।
অবকাঠামো প্রকল্পের উদ্বোধনের আগে পার্বত্য মন্ত্রী বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থী সংবর্ধনা শেষে মন্ত্রী কুহালং ইউনিয়নে যান এবং সেখানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বাস্তবায়িত সেতু ও সড়ক প্রকল্পের উদ্বোধন করেন।
পাহাড়ে উন্নয়নের নতুন গতি, প্রধানমন্ত্রীর নিবিড় তদারকিতে এগোচ্ছে কাজ
পাহাড়ে উন্নয়নের নতুন গতি, প্রধানমন্ত্রীর নিবিড় তদারকিতে এগোচ্ছে কাজ
পার্বত্য দুর্গম অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে বান্দরবানে প্রায় পৌনে দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্প দুটির ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু। এ সময় তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সড়ক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব উন্নয়ন কার্যক্রম প্রধানমন্ত্রীর নিবিড় পর্যবেক্ষণে এগিয়ে চলছে। কুহালং এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগের দুর্ভোগ লাঘবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আর্থিক সহায়তায় নির্মিত ‘ক্রাউ আমতলী পাড়া সেতু’ ও ‘ডলুপাড়া আরসিসি সড়ক’
চালু হওয়ায় দুর্গম পাহাড়ি এলাকার মানুষের চলাচল ও যোগাযোগব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন, পার্বত্য জনপদের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জীবনমানের টেকসই উন্নয়নে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়নের জন্য যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গম এলাকায় সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে প্রত্যন্ত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা সম্ভব হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পাহাড়ি জনপদের উন্নয়নের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহম্মদ,
নির্বাহী প্রকৌশলী আবু বীন মো. ইয়াছির আরাফাত এবং বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনিসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অনুষ্ঠানে অংশ নেন। অবকাঠামো প্রকল্পের উদ্বোধনের আগে পার্বত্য মন্ত্রী বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থী সংবর্ধনা শেষে মন্ত্রী কুহালং ইউনিয়নে যান এবং সেখানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বাস্তবায়িত সেতু ও সড়ক প্রকল্পের উদ্বোধন করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত