সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক পাকিস্তানে বৃষ্টিতে প্রাণ গেল ৩২ জনের

পাকিস্তানে বৃষ্টিতে প্রাণ গেল ৩২ জনের

পাকিস্তানে ভারী মৌসুমি বৃষ্টিপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। দেশটির আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পাহাড়ি খাইবার পাখতুনখোয়া প্রদেশে অন্তত ২৫ জন এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে ৭ জন নিহত হয়েছেন।

প্রাদেশিক দুর্যোগ সংস্থা এএফপিকে জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর জেলায় মেঘ ভাঙনের ফলে কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে যায়, এতে অন্তত ১৬ জন নিহত এবং ২০ জনের বেশি মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়েছেন।

আবহাওয়া বিভাগ উত্তর-পশ্চিমাঞ্চলে আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়ে সতর্কতা জারি করেছে এবং জনগণকে ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় অবস্থান এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

বার্ষিক বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়ার মোট বৃষ্টিপাতের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ হয়ে থাকে। কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এই মৌসুম প্রায়ই বড় ধরনের ক্ষয়ক্ষতি ডেকে আনে। ২০২২ সালে ভয়াবহ মৌসুমি বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা ডুবে যায় এবং প্রায় ১ হাজার ৭০০ জনের মৃত্যু হয়। সূত্র : এএফপি

খুঁজুন