স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ড বড় ধরনের ছাঁটাইয়ের মাধ্যমে তাদের নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির আকার উল্লেখযোগ্যভাবে ছোট করে এনেছে। সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের সংখ্যা ২০ জন থেকে কমিয়ে মাত্র ৮ জনে নামিয়ে আনা হয়েছে। পারফরম্যান্স ও কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে পিসিবি এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সর্বোচ্চ 'এ' ক্যাটাগরিতে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন জাতীয় দলের অধিনায়ক ফাতিমা সানা এবং স্পিনার সাদিয়া ইকবাল। এছাড়া 'বি' ক্যাটাগরিতে স্থান পেয়েছেন সিদরা আমিন, মুনিবা আলি ও নাশরা সান্ধু। তুলনামূলকভাবে নিচের দিকে থাকা 'সি' ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আয়েশা জাফর, গুল ফিরোজা এবং সাদাফ শামাস।
গত বছর কেন্দ্রীয় চুক্তিতে না থাকা খেলোয়াড়দের মধ্যে কেবল আয়েশা জাফরই এবার নতুন করে নিজের জায়গা করে নিয়েছেন। এর আগের বছর ২০ জনের চুক্তিতে 'ডি' ও 'ই' ক্যাটাগরিতে ১২ জন ক্রিকেটার থাকলেও পিসিবি এবার এই দুটি ক্যাটাগরি পুরোপুরি বাতিল করেছে। ফলে গতবারের চুক্তি তালিকায় থাকা ডায়ানা বেগ, আলিয়া রিয়াজ ও তুবা হাসানের মতো মোট ১২ জন ক্রিকেটার এবার বাদ পড়েছেন।
নতুন এই কেন্দ্রীয় চুক্তিটি কার্যকর হবে আগামী ২০২৬ সালের ১ জুলাই থেকে এবং এর মেয়াদ থাকবে সামনের বছরের জুন মাসের শেষ পর্যন্ত। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে পাকিস্তান দল পঞ্চম অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সময়ে খেলা তিনটি ওয়ানডে সিরিজের দুটিতেই পরাজয়ের মুখ দেখার পর দলটি আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে।
পাকিস্তানের নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ২০ থেকে নামল ৮ জনে
পাকিস্তানের নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ২০ থেকে নামল ৮ জনে
স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ড বড় ধরনের ছাঁটাইয়ের মাধ্যমে তাদের নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির আকার উল্লেখযোগ্যভাবে ছোট করে এনেছে। সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের সংখ্যা ২০ জন থেকে কমিয়ে মাত্র ৮ জনে নামিয়ে আনা হয়েছে। পারফরম্যান্স ও কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে পিসিবি এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে।সর্বোচ্চ 'এ' ক্যাটাগরিতে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন জাতীয় দলের অধিনায়ক ফাতিমা সানা এবং স্পিনার সাদিয়া ইকবাল। এছাড়া 'বি'
ক্যাটাগরিতে স্থান পেয়েছেন সিদরা আমিন, মুনিবা আলি ও নাশরা সান্ধু। তুলনামূলকভাবে নিচের দিকে থাকা 'সি' ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আয়েশা জাফর, গুল ফিরোজা এবং সাদাফ শামাস।গত বছর কেন্দ্রীয় চুক্তিতে না থাকা খেলোয়াড়দের মধ্যে কেবল আয়েশা জাফরই এবার নতুন করে নিজের জায়গা করে নিয়েছেন। এর আগের বছর ২০ জনের চুক্তিতে 'ডি' ও 'ই' ক্যাটাগরিতে ১২ জন ক্রিকেটার থাকলেও পিসিবি এবার এই দুটি ক্যাটাগরি পুরোপুরি বাতিল করেছে। ফলে গতবারের চুক্তি তালিকায়
থাকা ডায়ানা বেগ, আলিয়া রিয়াজ ও তুবা হাসানের মতো মোট ১২ জন ক্রিকেটার এবার বাদ পড়েছেন।নতুন এই কেন্দ্রীয় চুক্তিটি কার্যকর হবে আগামী ২০২৬ সালের ১ জুলাই থেকে এবং এর মেয়াদ থাকবে সামনের বছরের জুন মাসের শেষ পর্যন্ত। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে পাকিস্তান দল পঞ্চম অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সময়ে খেলা তিনটি ওয়ানডে সিরিজের দুটিতেই পরাজয়ের মুখ দেখার পর দলটি আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত