সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর পাংশা উপজেলায় মুজিব বর্ষে ঘর পেল ১শ টি ভূমিহীন পরিবার

পাংশা উপজেলায় মুজিব বর্ষে ঘর পেল ১শ টি ভূমিহীন পরিবার

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কতৃক মুজিব বর্ষ উপলক্ষে ৩য় পর্যায়ে ভূমি হীন ও গৃহহীন ৩২ হাজান ৯ শত ৪টি পরিবারের মধ্যে ঘর ও জমি হস্তার করেছেন ।

প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফরেন্স এর মাধ্যমে গণভবন থেকে ২৬ এপ্রিল ঘর ও জমি হস্তার কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন।  এর মধ্যে পাংশা উপজেলায় ১০০ পরিবার কে জমি ও গৃহ প্রদান কার্য়ক্রম সম্পূর্ণ করেছে পাংশা উপজেলা প্রশাসন। 

পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কাউসার খান, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ,পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা ভূমি কর্মকর্তা নুজহাত তাসনীন অওন, পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান,উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেকমত আলী, ইউপি চেয়ারম্যান গণ , ইউপি সচিব গণ সাংবাদিক ও সুবিধাভোগী পরিবারের সদস্য গণ।

উল্লেখ্য পাংশা উপজেলার সরিষা ইউপিতে ৬৮ টি, কসবামাজাইল ইউপিতে ২০ টি, মৌরাট ইউপিতে ৯ টি ও হাবাসপুর ইউপিতে ৩ টি , মোট ১০০ টি ঘর নির্মান করা হয়েছে নির্দেশনা মোতাবেক। ঘরের পাশাপাশি উপকার ভোগীদের ২ শতাংশ জমি বরাদ্ধা দেওয়া হয়েছে। আজ থেকে সুবিধাভোগী পরিবার বসবাস করতে পারবে। ঈদের আগে বাড়ি ও জমি পেয়ে খুশি পরিবার গুলো। 

খুঁজুন