রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত পান্থকুঞ্জে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা

পান্থকুঞ্জে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা

রাজধানীর কারওয়ান বাজার মোড় ও বাংলামোটরের মাঝামাঝিতে অবস্থিত পান্থকুঞ্জ পার্ক ও তার বিপরীত পাশে সোনারগাঁও হোটেলের পেছনে হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া পান্থকুঞ্জ পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

এর আগে পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করেন পরিবেশকর্মী আমিরুল রাজিব, অধ্যাপক আনু মুহাম্মদ ও অধ্যাপক গীতিআরা নাসরিনসহ নয়জন।

বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন সংযুক্ত করে এ রিট করা হয়

খুঁজুন