রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয় • সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়?
জাতীয় পদ্মা সেতুর নাট খোলা মাহদি শিবিরের সদস্য ছিল

পদ্মা সেতুর নাট খোলা মাহদি শিবিরের সদস্য ছিল

রেঞ্জ দিয়ে পদ্মা সেতুর নাট খুলে ঢিল করে পরে হাত দিয়ে খোলার ভিডিও বানায় মাহদি হাসান (২৭)। উদ্দেশ্যমূলকভাবে নাট খোলার জন্য সে সঙ্গে করে রেঞ্জ নিয়ে যায়।

বুধবার (২৯ জুন) দিবাগত রাতে লক্ষ্মীপুর থেকে মাহদিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সিটিটিসি জানায়, মাহদি একসময় ছাত্র শিবিরের সদস্য ছিলেন। তার বাড়ি মুন্সীগঞ্জে। তিনি তামিরুল মিল্লাত নামে একটি মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস করেন।

বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের পরের দিন যখন সবার জন্য সেতু উন্মুক্ত করা হয়, সেদিন মাহদি রেঞ্জ নিয়ে সেখানে যায়। সে রেঞ্জ দিয়ে সেতুর নাট-বল্টু খোলে। সে নাট-বল্টু খোলার পরিকল্পনা করেই সেতুতে যায়।

খুঁজুন