নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের পদোন্নতির লক্ষ্যে জ্যেষ্ঠতার তালিকা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মচারীদের প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২৯ অক্টোবরের মধ্যে স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে অধিদপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। পরিচালক (প্রশাসন)-এর পক্ষে উপসচিব বাদল আলম বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তর ও এর আওতাধীন নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, আঞ্চলিক নার্সিং ও মিডওয়াইফারি ট্রেনিং ইনস্টিটিউট, পলি নার্সিং ট্রেনিং সেন্টার এবং বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ে কর্মরত প্রধান সহকারী, অফিস তত্ত্বাবধায়ক, পিএ টু উপপরিচালক, সাঁটলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উচ্চমান সহকারী, হিসাব রক্ষণ সহকারী ও কাম হিসাবরক্ষক পদে কর্মরত কর্মচারীদের পদোন্নতির জন্য এ জ্যেষ্ঠতা তালিকা প্রস্তুত করা হবে।
জ্যেষ্ঠতার তালিকা প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট কর্মচারীদের নিয়োগপত্র, প্রথম যোগদানপত্রের কপি, হালনাগাদ সিডিউল ফরম, চাকরি স্থায়ীকরণের কপি এবং বিভাগীয় মামলা নেই মর্মে প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার সনদের এক কপি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। পাশাপাশি ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে এসিআর জমার ক্ষেত্রে বিশেষভাবে বলা হয়েছে, প্রতিবেদনে কোনো ধরনের কাটাকাটি, ঘষামাজা বা ফ্লুইড ব্যবহার করা গ্রহণযোগ্য হবে না।
সংশ্লিষ্ট কর্মচারীদের কম্পিউটার চালনা দক্ষতা ও অভিজ্ঞতার সনদও জমা দিতে হবে।
অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে অধিদপ্তরে পৌঁছাতে হবে।
পদোন্নতিতে জ্যেষ্ঠতা তালিকার জন্য নার্সিং কর্মচারীদের কাগজপত্র জমার নির্দেশ
পদোন্নতিতে জ্যেষ্ঠতা তালিকার জন্য নার্সিং কর্মচারীদের কাগজপত্র জমার নির্দেশ
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের পদোন্নতির লক্ষ্যে জ্যেষ্ঠতার তালিকা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মচারীদের প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২৯ অক্টোবরের মধ্যে স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে অধিদপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। পরিচালক (প্রশাসন)-এর পক্ষে উপসচিব বাদল আলম বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তর ও এর আওতাধীন নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট, নার্সিং ও
মিডওয়াইফারি কলেজ, আঞ্চলিক নার্সিং ও মিডওয়াইফারি ট্রেনিং ইনস্টিটিউট, পলি নার্সিং ট্রেনিং সেন্টার এবং বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ে কর্মরত প্রধান সহকারী, অফিস তত্ত্বাবধায়ক, পিএ টু উপপরিচালক, সাঁটলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উচ্চমান সহকারী, হিসাব রক্ষণ সহকারী ও কাম হিসাবরক্ষক পদে কর্মরত কর্মচারীদের পদোন্নতির জন্য এ জ্যেষ্ঠতা তালিকা প্রস্তুত করা হবে। জ্যেষ্ঠতার তালিকা প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট কর্মচারীদের নিয়োগপত্র, প্রথম যোগদানপত্রের কপি, হালনাগাদ সিডিউল ফরম, চাকরি স্থায়ীকরণের কপি এবং বিভাগীয় মামলা নেই মর্মে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এ ছাড়া
শিক্ষাগত যোগ্যতার সনদের এক কপি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। পাশাপাশি ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে এসিআর জমার ক্ষেত্রে বিশেষভাবে বলা হয়েছে, প্রতিবেদনে কোনো ধরনের কাটাকাটি, ঘষামাজা বা ফ্লুইড ব্যবহার করা গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট কর্মচারীদের কম্পিউটার চালনা দক্ষতা ও অভিজ্ঞতার সনদও জমা দিতে হবে। অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে অধিদপ্তরে পৌঁছাতে হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত