মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা
দেশের খবর পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে নওগাঁয় জামায়াতের মিছিল

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে নওগাঁয় জামায়াতের মিছিল

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে। শুক্রবার বিকেল ৫ টায় নওগাঁ জেলা শহরের মুক্তির মোড় এলাকায় কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে  নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি আ.স.ম সায়েম এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এসময় বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ ও আহত হলেও আজ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। অথচ একটি দল নির্বাচনে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি দিতে হবে। সেই সাথে জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবীও জানান তারা। বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী ও তার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেয়। 

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ অধ্যাপক মহিউদ্দিন, নওগাঁ পৌরসভা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ওবায়দুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী, সাবেক নওগাঁ জেলা শিবিরের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিমসহ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা।

খুঁজুন