রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয় • সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়?
জাতীয় পিকআপে করে পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল

পিকআপে করে পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের এ নিষেধাজ্ঞার পরও মোটরসাইকেল পদ্মা সেতু পার হচ্ছে। তবে মোটরসাইকেল চালিয়ে নয়, পিকআপে তুলে নিয়ে।

সোমবার (২৭ জুন) সকালে দেখা যায়, পিকআপ ভাড়া করে তাতে মোটরসাইকেল তুলে নিয়ে কয়েকজন চালক পদ্মা সেতু পার হচ্ছেন।

এক মোটরসাইকেল চালক বলেন, সেতুর ওপারে কাজ আছে। সরকার সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে। কিন্তু সেতু তো পার হওয়া দরকার। এ কারণে পিকআপে করে এই কায়দায় পার হচ্ছি।

পিকআপ ভাড়ার বিষয়ে তিনি বলেন, মোটরসাইকেল প্রতি ৪০০ টাকা করে ভাড়া দিতে হচ্ছে।

গত শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পর রবিবার থেকে গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর অনেকে পদ্মা সেতু দেখতে যাচ্ছেন। কেউ কেউ নির্দেশনা অমান্য করে গাড়ি থেকে নেমে সেতুতে ছবি তোলেন। যানবাহনের বড় অংশ ছিল মোটরসাইকেল।

গতকাল রাতেই সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়, আজ ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

খুঁজুন