বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

জেলা প্রশাসনের উদ্যোগে আজ পিরোজপুর সদর উপজেলায়  পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

এ সময় জেলা প্রশাসন, পৌরসভা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অভিযানকালে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম গ্রহণ করা হয়।

এ সময় শহরের রায়েরকাঠি খাল ও নাপিতখালী সাহেবপাড়া খাল এবং খালসংলগ্ন এলাকা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ময়লা-আবর্জনা অপসারণ এবং পানি জমে থাকতে পারেÑএমন স্থানগুলো পরিষ্কার করা হয়।

 

খুঁজুন