বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর পিরোজপুরে জেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত

জেলা প্রশাসনের উদ্যোগে আজ সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে সাপ্তাহিক এ গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবাপ্রত্যাশীরা সরাসরি উপস্থিত হয়ে তাদের বিভিন্ন অভিযোগ, সমস্যা, আবেদন ও প্রত্যাশার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ আগত সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়সমূহের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। কিছু বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং জনগণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুততার সঙ্গে চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসনের জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অব্যাহত রয়েছে।

খুঁজুন