সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর পলিথিন কারখানায় অভিযান, আড়াই লক্ষ টাকা অর্থদন্ড

পলিথিন কারখানায় অভিযান, আড়াই লক্ষ টাকা অর্থদন্ড

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে বিসিকি শিল্প এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নোয়াখালী শাখার তথ্যের ভিত্তিতে অবৈধ তিনটি পলিথিন তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল  অবৈধ পলিথিন জব্দ করা হয়।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার বেগম । এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানার পুলিশ।

এসময় সরকার নিষিদ্ধ পলিথিন তৈরীর করার অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইনে এসপি প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানাকে এক লাখ টাকা, ভাই ভাই প্রিন্টিং এন্ড প্যাকেজিংকে এক লাখ ও আল মদিনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানাকে ৫০ হাজার টাকাসহ মোট দুই লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।এসময় উপস্থিত ছিলেন  এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ।  

বেগমগঞ্জ উপজেলা র্ন্বিাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্ন্হাার বেগম জানান, পলিথিন কারখানার মালিকদের সর্তক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন