মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর পঞ্চগড়ে নৌকাডুবি, মৃত্যু বেড়ে ৪৭

পঞ্চগড়ে নৌকাডুবি, মৃত্যু বেড়ে ৪৭

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরো সাত মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে সোমবার বিকাল পর্যন্ত ৪৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ১৮ কিলোমিটার ভাটিতে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দুটি এবং আরো ৩৫ কিলোমিটার ভাটিতে দিনাজপুরের খানসামা ফায়ার সার্ভিস দল করতোয়ার জিয়া ব্রিজের কাছে আরো এক নারীর মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া ঘটনাস্থলের কাছাকাছি জালিয়াপাড়া এলাকা থেকে আরো একজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে আরো তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো উদ্ধারকৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নৌকাডুবির ঘটনায় রবিবার ২৫ এবং সোমবার সকালে এক শিশুসহ আরো সাত মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ৩১ জনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে নারী ১৬, শিশু ১০ ও পুরুষ ৫ জন। এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৪৫ জন। ঘটনাস্থলের আশপাশে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দলের তিনটি ইউনিট।

খুঁজুন