মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে

প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে

• গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আগামী ৭২ ঘণ্টা 

দেশের অভ্যন্তরে সিলেট ও রংপুর বিভাগে এবং উজানে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 • রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ৪৮ঘণ্টায় হ্রাস পেতে পারে;

 *তবে ৩য় দিন পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় (Warning Level) প্রবাহিত হতে পারে ।এই সময়ে লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে। 

• গঙ্গা নদীর পানি সমতল আগামী ২৪ ঘন্টা স্থিতিশীল থাকতে পারে, পরবর্তী ০৪ দিন পানি সমতল হ্রাস পেতে পারে। 

*পদ্মা নদীর পানি সমতল আগামী ০২ দিন বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় (Warning level) প্রবাহিত হতে পারে। এই সময়ে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে।  তবে পরবর্তী ০৩ দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। 

• ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল আগামী ০৩ দিন বৃদ্ধি পেতে পারে ও সতর্কসীমায় (Warning level) প্রবাহিত হতে পারে; পরবর্তী ০২ দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। 

• রাজশাহী ও রংপুর বিভাগের ,আত্রাই, মহানন্দা, করতোয়া, ঘাঘট,যমুনেশ্বরি,আপার আত্রাই, টাঙ্গন ও পুনর্ভবা নদীসমূহের পানি সমতল আগামী ২৪ ঘন্টা বৃদ্ধি পেতে পারে এবং উক্ত সময়ে আত্রাই নদী নওগাঁয় বিপদসীমা (Danger level) অতিক্রম করতে পারে; এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে। তবে ২য় ও ৩য় দিন পানিসমতল স্থিতিশীল থাকতে পারে। 

• সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল আগামী ০২ দিন স্থিতিশীল থাকতে পারে ও *পরবর্তী ০১ দিন বৃদ্ধি পেতে পারে। 

• বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীসমূহে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজমান আছে, যা আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকতে পারে; ২য় ও ৩য় দিন স্বাভাবিক জোয়ার বিরাজমান থাকতে পারে। 

খুঁজুন